Samatal IT Training Institute Limited সমতল আইটি ট্রেনিং ইন্সটিটিউট লিমিটেড |
|
Training
|
সমতল আইটি ট্রেনিং ইন্সটিটিউট লিমিটেড এর ওয়েবসাইটে স্বাগতম।”জন্ম হোক যথা তথা কর্ম হোক ভাল”-এই প্রবাদ দিয়ে শুরু করছি-আলহামদুলিল্লাহ। ইচ্ছা শক্তি মানুষের সবচেয়ে বড় সম্পদ। উদ্দেশ্য যদি সৎ হয় আর যদি লক্ষ্য থাকে সঠিক তাহলে একদিন না একদিন সকল বাধা পেরিয়ে লক্ষ্যস্থলে পৌছানো সম্ভব। ভাবতেও অবাক লাগে ১৯৮৮ এর বন্যায় ক্ষতিগ্রস্থের পর আমার জীবনের একমাত্র লক্ষ্য শিক্ষক হওয়া! এটি সম্ভব হয়েছে আমার বাবার অদম্য ইচ্ছায়। জীবনে বয়ে গেছে অনেক ঝড়। ইচ্ছা থাকলে উপায় হয়।

আমি হতাশ নই। আমি উৎসাহিত। আমি আশাহীন নই-আমি আশাবাদী। এসএসসি পাশ করার পর টিউশনি করিয়া যদি পড়াশুনা করে আমি শিক্ষক হতে পারি তবে বর্তমানে গ্লোবাল ভিলেজে কেন আইটি নিয়ে পড়াশুনা করতে পারব না? শিক্ষা এখন দ্বার গোড়ায়। যখন যেখানে ইচ্ছে সেখানেই শেখার সুযোগ। তথ্য প্রযুক্তির যুগে বসবাস করে প্রযুক্তি সর্ম্পকে জ্ঞানার্জন করতে না পারলে নিজেকে মূর্খ্য মূর্খ্য মনে হয়। সময়ের সাথে স্বপ্নও বদলে যায়। আমিও তার ব্যতিক্রম না। আবারও আমার জীবনে যোগ হলো নতুন স্বপ্ন আইটি নিয়ে পড়াশুনা করতে-অনেকে বলে থাকেন শিখতে হলে শেখাতে হবে। আমি আইটি শিখতে চাই। আইটি ইজ দ্যা বেস্ট। আইটি ইজ দ্যা বেস্ট। আইটি ইজ দ্যা বেস্ট। বাসা হতে আমার নিজ শহরের দূরত্ব প্রায় 30 কিমি। ইচ্ছে থাকলেই উপায় হয়- একথাটি আমার জীবনে কখনো কখনো খুব কঠিন হয়েছে। তারপরও আমি যথাসাধ্য চেস্টা করে আসছি। কতদিন যে মধ্যরাতে বাসায় ফিরেছি তার হিসেব রাখা হয়নি। তবু আইটি শিখতে চাই। অর্থাভাবে শহরে গিয়ে শেখার অনেক সুযোগ থেকে বঞ্চিত হয়েছি। এখনও বঞ্চিত হচ্ছি। অনেকের শহরে যাওয়ার সুযোগ বা সামর্থ্য আছে কিন্তু যাতায়াতের ব্যয়ভার বহনের সামর্থ্য নাই তাদের হাতে খড়ি দেওয়ার জন্য এ প্রতিষ্ঠানের জন্ম বলে আমি মনেকরি। আবার অনেকের অর্থ আছে শহরে যাওয়ার সুযোগ বা সামর্থ্য নাই তাদের হাতে খড়ি দেওয়ার প্রতিষ্ঠান হতে পারে বলে আমি ধারণা করি।
আমার বিশ্বাস একজন শিক্ষক হিসেবে অবসর সময়ে অত্র এলাকার শিক্ষিত বেকার যুব/যুবতীদের আত্মকর্মসংস্থানের হাতে খড়ি দেওয়ার শামিলও হতে পারে এ প্রতিষ্ঠানটি। আমি আশা করতেই পারি আমাদের এলাকার ছেলে-মেয়েরা ছোট্ট একটি প্রতিষ্ঠানে হাতে খড়ি নিয়ে আত্মবিশ্বাসী হয়ে উচ্চ শিক্ষায় শিক্ষিত হবে এবং আত্মনির্ভরশীল নাগরিক হিসেবে স্থানীয়, জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে দেশের ভাবমূর্তিকে উজ্জ্বল করতে সক্ষম হবেন।
Comments
Post a Comment